সন্দেশখালি জেগেছে নিধুভূষণ দাস সন্দেশখালি ভাল নেই।কেন বলছি এই কথা?ওখানকার আমজনতাই বলছেন, তারা ভাল নেই,রেখেঢেকে নয়,সোজাসুজি,ক্যামেরার সামনে অন দ্য রেকর্ড।কি বলছেন তারা- মেয়ে পুরুষ সবাই? বলছেন, তাদের জমি ডাকাতি হওয়ার কথা,মেয়েদের সম্ভ্রম লুটের কথা,গণধর্ষণের কাহিনি।তারা সন্ত্রস্ত।দেয়ালে পিঠ ঠেকে গেছে তাদের,দিনের পর দিন অত্যাচারিত হতে হতে।বিভিন্ন সংবাদ মাধ্যমে এইসব কথা প্রচারিত হয়েছে,হচ্ছে। সন্দেশখালি কোথায়,ওখানে কি আইনের শাসন চলেনা,এইরকম নানা প্রশ্ন ওঠা স্বাভাবিক,উঠছেও। জায়গটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায়,ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী। এলাকাটি নিম্ন গাঙ্গেয় ব-দ্বীপে অবস্থিত ইছামতি-রায়মঙ্গল সমভূমির একটি অংশ । এলাকা জুড়ে অসংখ্য খাল ও নদী।এলাকার একটি বড় অংশ সুন্দরবনের বসতিগুলির অংশ । জনসংখ্যার মাত্র ১২.৯৬%শহরে বাস করে এবং ৮৭.০৪% থাকে গ্রামীণ এলাকায়। এলাকায় চাষের জমি ও মাছের ভেরি রয়েছে।ভেরি কেন্দ্রিক অপরাধচক্রও সক্রিয় দশকের পর দশক ধরে।অত্যাচরিতরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অনেক কথা যাদিয়...