Posts

Showing posts from February, 2024

স‌ন্দেশখা‌লি জে‌গে‌ছে

  স‌ন্দেশখা‌লি জে‌গে‌ছে নিধুভূষণ দাস স‌ন্দেশখা‌লি ভাল নেই।‌কেন বল‌ছি এই  কথা?ওখানকার আমজনতাই বল‌ছেন, তারা ভাল নেই,রে‌খে‌ঢে‌কে নয়,সোজাসু‌জি,ক্যামেরার সাম‌নে অন দ্য রেকর্ড।‌কি বল‌ছেন তারা- মে‌য়ে পুরুষ সবাই? বল‌ছেন, তা‌দের জ‌মি ডাকা‌তি হওয়ার কথা,মে‌য়ে‌দের সম্ভ্রম লু‌টের কথা,গণধর্ষণের কা‌হি‌নি।তারা সন্ত্রস্ত।‌দেয়া‌লে পিঠ ঠে‌কে গে‌ছে তা‌দের,দি‌নের পর দিন অত্যাচা‌রিত হ‌তে হ‌তে।বি‌ভিন্ন সংবাদ মাধ্য‌মে এইসব কথা প্রচা‌রিত হ‌য়ে‌ছে,হ‌চ্ছে। স‌ন্দেশখা‌লি কোথায়,ওখা‌নে কি আই‌নের শাসন চ‌লেনা,এইরকম নানা প্রশ্ন ওঠা স্বাভা‌বিক,উঠ‌ছেও। জায়গ‌টি প‌শ্চিমব‌ঙ্গে‌র উত্তর চ‌ব্বিশ পরগনায়,ভারত-বাংলা‌দেশ সীমান্তবর্তী। এলাকাটি নিম্ন গা‌ঙ্গে‌য় ব-দ্বী‌পে অবস্থিত ইছামতি-রায়মঙ্গল সমভূমির একটি অংশ ।  এলাকা জুড়ে অসংখ্য খাল ও নদী।এলাকার একটি বড় অংশ সুন্দরবনের বসতিগুলির অংশ । জনসংখ্যার মাত্র ১২.৯৬%শহরে বাস করে এবং ৮৭.০৪%  থা‌কে গ্রামীণ এলাকায়। এলাকায় চা‌ষের জ‌মি ও মা‌ছের ভে‌রি র‌য়ে‌ছে।‌ভে‌রি কে‌ন্দ্রিক অপরাধচক্রও স‌ক্রিয় দশ‌কের পর দশক ধ‌রে।অত্যাচ‌রিতরা সংবাদ মাধ্যম‌কে জা‌নি‌য়ে‌ছেন অ‌নেক কথা যা‌দি‌য়...

প‌শ্চিমব‌ঙ্গে‌র রাজনী‌তি ও অ‌ধোগ‌তি

  প‌শ্চিমব‌ঙ্গে‌র রাজনী‌তি ও         অ‌ধোগ‌তি নিধুভূষণ দাস অঘ্রা‌নের প্রথম দিব‌সে ত্বরায় আসা বি‌কে‌লে ছা‌দে ব‌সে কাঞ্চনজঙ্ঘার রূপ লাবন্য দেখ‌তে দেখ‌তে ভাব‌ছিলাম,"আমরা কেন এমন অনা‌বিল,অপাপ‌বিদ্ধ নই?স্বার্থবু‌দ্ধি কেন নীচতা ও অনাচার‌কে প্রশ্রয় দেয়?জন‌সেবার না‌মে কেন আত্ম‌সেবায় মগ্ন হই?হিংসার দানব কেন খু‌নোখু‌নির রাজত্ব কা‌য়েম ক‌রতে পা‌রে,চা‌রি‌দি‌কে‌ না‌গিনী‌দের বিষাক্ত নিঃশ্বাস কেন?" এইরকম উল্টাপাল্টা সাতপাঁচ ভাবনার ম‌ধ্যেই অনীক এ‌সে হা‌জির।‌সোৎসা‌হে বল‌লো,"আ‌রেক মন্ত্রী গ্রেপ্তার হ‌য়ে‌ছে।এবার বনমন্ত্রী।" "কেন,আবার কি হল?" "রেশন দুর্নী‌তি মামলায়।‌তি‌নি আ‌গে খাদ্যমন্ত্রী ছি‌লেন কিনা!" অনীকটা কাঞ্চনজঙ্ঘার ধবল চূড়ার সেীন্দর্য উপ‌ভো‌গের আনন্দটাই মা‌টি ক‌রে দিল।আ‌গে দেখতাম রাজ‌নৈ‌তিক নেতা,মন্ত্রীটন্ত্রীরা রাজ‌নৈ‌তিক কার‌নে গ্রেপ্তারটেপ্তার হ‌তেন।এখন দিন পা‌ল্টে‌ছে,রাজনী‌তি পা‌ল্টে‌ছে,রাজনী‌তি‌তে অ‌ভিজাত ম‌নের ত্যাগী মানুষ বিরল। দুর্নী‌তি,মিথ্যাচার,অনাচার,হিংসা ও ঔদ্ধত্য রাজনী‌তি‌কে আ‌ষ্টেপৃ‌ষ্ঠে বেঁ‌ধে ফে‌লে‌ছে যেন।অ‌নেক ক্ষে‌‌ত্রে রাজনী‌তি পা‌রিব...